২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 02:08 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ পাঠান জানিয়েছেন।  

নিহত মোটরসাইকেল আরোহী মঞ্জুরুল হকের (৪৮) বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ কর্মকর্তা সালেহ আহমদ জানান, ঢাকামুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মঞ্জুরুলের মৃত্যু হয়।

ট্রাকসহ চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।