২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসক্রিমে আসবাবের রং!

বরফ বানানোর লাইসেন্স নিয়ে বানানো হয় আইসক্রিম, আর সেই আইসক্রিম তৈরি হয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঘনচিনি ও আসবাবপত্রে ব্যবহৃত রং দিয়ে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 09:04 PM

Updated : 20 Aug 2022, 12:07 PM

চট্টগ্রামের চান্দগাঁও থানার নূর নগর হাউজিং এলাকায় লোকচক্ষুর আড়ালে ২০ বছর ধরে এ কাজ চলেছে ‘কোহিনূর আইসবার’ নামের কারখানায়।

রোববার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে কারখানাটি।

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “বরফের লাইসেন্সের নামে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নোংরা পরিবেশে ক্ষতিকর রং আর ঘনচিনি দিয়ে আইসক্রিম বানিয়ে করা হচ্ছিল।

“এসব অপরাধে কারখানাটি বন্ধ করে দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

একই সময় ওই এলাকায় ‘লাকি আইসবার’ নামের আরেকটি কারখানাও একই অপরাধে বন্ধ করে দেওয়া হয় বলে জানান তিনি।

অভিযানে বিপুল পরিমাণ আইসক্রিম নালায় ফেলে ধ্বংস করা হয়।