২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু

চট্টগ্রামের চান্দগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 09:34 PM

Updated : 20 Aug 2022, 12:07 PM

নিহত জালাল (৪৫) চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকার কাবুল আহমদের ছেলে।

শনিবার সন্ধ্যায় হাজেরা তজু কলেজের বিপরীতে আনসারুল্লাহ বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনসারুল্লাহ বিল্ডিংয়ে পানির মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎসৃষ্ট হয়ে গুরুতর আহত হয় বিদ্যুৎমিস্ত্রি জালাল।

তাকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।