২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়িচাপায় বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামে গাড়িচাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 01:31 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

কোতোয়ালি থানার এসআই শম্পা হাজারি জানান, বৃহস্পতিবার রাতে বিআরটিসি বাস কাউন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিমা বেগমের বিস্তারিত পরিচয় জানাতে পারেনিন এই পুলিশ সদস্য।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে গাড়িচাপায় গুরুতর আহত হলে স্থানীয়রা ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রহিমার মৃত্যু হয় বলে জানান তিনি।

যে গাড়ির চাপায় ওই নারী আহত হয়েছিলেন সেটি শনাক্ত করতে পারেনি পুলিশ।