২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলে হামলার অভিযোগ

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বাদলের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মিছিলে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা, যারা হত্যার সঙ্গে জড়িত বলে ছাত্রলীগ নেতাদের অভিযোগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 03:41 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

মঙ্গলবার দুপুরে বেলা সোয়া বারটার দিকে পাঁচলাইশের ষোলশহর-প্রবর্তক সড়কে বাদশা মিয়া পেট্রোল পাম্পের সামনে পাঁচলাইশ থানা ছাত্রলীগের মিছিলে এ হামলা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

হামলায় নয়ন ও হৃদয় নামে ‍দুই কর্মী আহত হয়েছে বলে চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান মাসুদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মিছিলটি ষোলশহর দুই নম্বর গেইটের অদূরে পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে স্থানীয় সন্ত্রাসী রাজা মিয়া, বার্মা সাইফুল ও শামীমের নেতৃত্বে কিরিচ ও রড নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।

“তারাই বায়েজিদে মেহেদী হাসান বাদল হত্যার সঙ্গে তারাই যুক্ত। তাদের বিচারের দাবিতে মিছিল করাতেই এ হামলা হয়েছে।”

পাঁচলাইশ থানার এসআই এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলেও কাউকে পায়নি পুলিশ।