২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্ত্রী-খালুশ্বশুর হত্যার ঘটনায় মামলা

চট্টগ্রাম নগরীর এয়াকুব নগর এলাকায় জোড়া খুনের ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 05:56 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

বুধবার দুপুরে কোতয়ালি থানায় নিহত আসমা বেগমের বড় ভাই মো. জুবায়ের বাদী হয়ে এ মামলা করেন বলে জানিয়েছেন থানার এসআই শম্পা হাজারী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় আসমার স্বামী রফিকুল ইসলাম ওরফে হৃদয়কে (২২) আসামি করা হয়েছে।

নগরীর কোতয়ালি থানাধীন এয়াকুব নগর এলাকায় মঙ্গলবার রাতে হৃদয় পরকীয়া জড়িত সন্দেহে তার স্ত্রী আসমা বেগমকে (২০) গলাটিপে ও মাকসুদুর রহমান নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করে। 

নিহত মাকসুদুর সম্পর্কে আসমার খালু।

কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডের পর থেকে হৃদয় পলাতক আছে। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।  

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার দক্ষিণ মিজানুর রহমান খান মঙ্গলবার রাতে স্বজনদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, প্রবাসী হৃদয় কয়েক বছর আগে বিয়ে করে মালয়েশিয়া চলে যান।

“কিছুদিন আগে তিনি দেশে ফেরার পর মাকসুদুরের এক ছেলে হৃদয়কে জানায় তার বাবার সাথে আসমার (হৃদয়ের স্ত্রী) ‘অবৈধ সম্পর্ক’ আছে।”

এ কথা শুনেই ঘরে গিয়ে হৃদয় আসমাকে গলা টিপে হত্যা করে হৃদয়। এরপর এলাকার একটি চায়ের দোকানে বসে থাকা মাকসুদুরকে গিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়; এতে মাকসুদুরের মৃত্যু হয়।

পুরনো খবর:

স্ত্রীকে গলা টিপে খুনের পর ছুরিতে হত্যা খালুশ্বশুরকে