২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পিকনিকের বাসচাপায় স্কুলছাত্রসহ নিহত ৩

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুল ছাত্রসহ তিনজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 02:17 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া।

নিহতরা হলেন- আরেফা বেগম (৫০), সুমিতা রানী (২৮) ও তার মেয়ে সীমা রানী (৬)।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) কেফায়েত উল্লাহ জানান, “সুমিতা রানী তার মেয়ে সীমাকে নিয়ে লোহাগাড়া থানার কাছের রাস্তার দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। আর আরেফা বেগম রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন।”

এ সময় চাঁদপুর থেকে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশা ও এই তিন পথচারীসহ কয়েকজনকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আরেফা উপজেলার কলাউজান ইউনিয়নের বাসিন্দা।

আর নওঁগা সদর উপজেলার সুমিতার স্বামী লোহাগাড়া পল্লী বিদ্যুত সমিতিতে কাজ করেন। এই সুবাধে ওই এলাকায় থাকতেন বলে জানান পুলিশ কর্মকর্তা কেফায়েত।