২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাংকলরি ধর্মঘট প্রত্যাহার

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছ থেকে টার্মিনাল সংস্কারের আশ্বাস পাওয়ার পর লাগাতার ধর্মঘট প্রত্যাহার করেছে ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 03:29 PM

Updated : 20 Aug 2022, 11:55 AM

সোমবার সকাল থেকে বৃহত্তর চট্টগ্রামে ধর্মঘট শুরুর ঘোষণা থাকলেও রোববার বিকালেই বিপিসি কর্মকর্তারা শ্রমিক সংগঠনটির সঙ্গে আলোচনায় বসে।

গত ১৬ ফেব্রুয়ারি বৈঠক করে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছিল ঐক্য পরিষদ।

চট্টগ্রাম জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল মাওলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার বিকাল থেকে রাত নয়টা পর্যন্ত বিপিসি এবং রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার পদ্মা, মেঘনা ও যমুনার প্রতিনিধিদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।”

“বৈঠকে বিপিসি কর্মকর্তা টার্মিনাল সংস্কারের জন্য আগামী মাসেই দরপত্র আহ্বান করার লিখিত আশ্বাস দিয়েছেন। তারপর কাজ শুরু হবে। আশ্বাস পেয়ে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।”

পুরনো খবর:

চট্টগ্রামে ট্যাংকলরি ধর্মঘটের ডাক