২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, বাসচালক নিহত

চট্টগ্রামে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছেন নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চালক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2016, 11:48 AM

Updated : 20 Aug 2022, 11:49 AM

সোমবার রাত ১২টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম পাশে বাসটি দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মো. রহমান (৩০) চান্দগাঁও থানার মোহরা এলাকার পাঠানপাড়ার জাফরুল্লাহ খানের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান, মুখোমুখি একটি প্রাইভেটকার পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটির ‍গাছের সঙ্গে ধাক্কা লাগে।

“গুরুতর আহত অবস্থায় রহমানকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”