চট্টগ্রামে জামায়াতের সহযোগী সংগঠনের নেতা গ্রেপ্তার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. ওবায়দুল্লাহ (৩২) বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি। উপজেলার পশ্চিম বরগুনা এলাকায় তার বাড়ি।
ওবায়দুল্লাহ ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর রায়কে কেন্দ্র করে বাঁশখালী উপজেলায় জামায়াত-শিবির কর্মীদের তাণ্ডবের ঘটনায় হওয়া তিনটি মামলার অন্যতম আসামি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
