২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মিষ্টির দোকানকে ২ লাখ টাকা জরিমানা

বিভিন্ন অনিয়মের কারণে চট্টগ্রামের কোতোয়ালিতে মিষ্টি তৈরির এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 09:52 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

রোববার নগরীর এয়াকুব নগর এলাকায় এ অভিযানে জরিমানার পাশাপাশি পাঁচ বস্তা বিস্কুট ও ১২০ লিটার পোড়া তেলও জব্দ করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আদালতের নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে দীর্ঘ দিনের পুরনো ও ময়লাযুক্ত তেল ও মিষ্টির রস দিয়ে বেকারি পণ্য তৈরি করছিল মিষ্টিমেলা।

“এছাড়াও তাদের উৎপাদিত বিস্কুটেও উৎপাদনের কোনো তারিখ ছিল না। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

এসময় ১২০ লিটার দীর্ঘ দিনের পুরনো তেল ও ছত্রাক জমে যাওয়া পাঁচ বস্তা বিস্কিটও জব্দ করা হয়েছে বলে জানান রুহুল আমিন।