সীতাকুণ্ডে ২১০০ বোতল ফেনসিডিলসহ ট্রাক জব্দ, আটক ২
চট্টগ্রামে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে দুই হাজার ১০০ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ ও চালকের দুই সহকারীকে আটক করেছে র্যাব।
আটক দুজন হলেন-মো. খোকন (২৮) ও মো. মোস্তাফিজ (২১)। বিজ্ঞপ্তিতে তাদের বাড়ির ঠিকানা জানানো হয়নি।
র্যাব-৭ এর এএসপি মো. আমিরুল্লা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা থেকে ট্রাকে করে চট্টগ্রামে ফেনসিডিল নিয়ে আসা হচ্ছে খবর পেয়ে শুক্রবার বিকালে অভিযান চালায় র্যাব।
মাদামবিবির হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকটি আটক করে দু্ই হাজার ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
এসব ফেনসিডিলের আনুমানিক মূল্য আট লাখ ৪০ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
