২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের পটিয়াতে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 05:21 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

নিহত আবদুল হক (৭০) এর বাড়ি পটিয়ার বিনিনিহারা গ্রামে।

শনিবার বেলা ২টার দিকে পটিয়ার বোর্ড অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বোর্ড অফিসের সামনে রাস্তা পার হতে গিয়ে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন আবদুল হক।

বেলা ২টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।