২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারে ২ জনের কারাদণ্ড

চট্টগ্রাম নগরীতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 08:46 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

এরা হলেন- মুরাদপুর এলাকার হোটেল জামান এক্সক্লুসিভের সুপারভাইজার মো. সেলিম ও একই হোটেলের ইলেকট্রিশিয়ান মো. লাভু। এর মধ্যে সেলিমকে ছয়মাস ও লাভুকে তিনমাস কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার নগরীর মুরাদপুর ও শেরশাহ এলাকায় পরিচালিত এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন নেতৃত্ব দেন।

এতে দুজনকে কারাদণ্ডের পাশাপাশি চারটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে মুরাদপুর এলাকায় হোটেল জামানের কর্মচারী সেলিমকে ছয়মাস ও লাভুকে তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়।

"হোটেলের অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে।"

এছাড়া নগরীর শেরশাহ এলাকায় অবৈধভাবে ব্যবহার করা তিনটি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানান তামিম।

অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন।