সরকার গণতন্ত্রের পথ বন্ধ করে দিয়েছে: আমীর খসরু
সরকার গণতন্ত্রের সব পথ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নগর বিএনপি’র সভাপতি খসরু অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ বিজয় দিবসে শোভাযাত্রা করলেও বিএনপিকে শোভাযাত্রা করতে বাধা দেওয়া হচ্ছে।
এভাবে সরকার দেশে ‘এক নায়কতন্ত্র’ কায়েম করছে মন্তব্য করে তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র ও সুশাসন ফিরে আসলে স্বাধীনতার প্রকৃত অর্জন সার্থক হবে।”
চট্টগ্রাম মহানগর বিএনপির আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি শামসুল আলম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুবর রহমান শামীম, নগর কমিটির সহ-সভাপতি আবু সুফিয়ান।
