২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভবনের পার্কিং স্থানে করা দোকান উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর একটি ভবনের নিচতলায় পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানে করা ছয়টি দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2015, 08:11 PM

Updated : 25 Apr 2022, 02:13 PM

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত নগরীর সিরাজদৌল্লা সড়কে এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু।

সিডিএ’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজদৌল্লা সড়কের সাব-এরিয়া এলাকায় রোকেয়া হেরিটেজ নামের আট তলা ওই ভবনের নিচ তলায় পার্কিংয়ের স্থান নির্ধারিত ছিল।

কিন্তু সেখানে অনুমোদিত নকশার বাইরে ছয়টি দোকান নির্মাণ করায় তা উচ্ছেদ করা হয়েছে।