২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাঁচ ফার্মেসিকে জরিমানা

সরকারি ওষুধ ও অনুমোদনহীন ভারতীয় ওষুধ রাখার দায়ে চট্টগ্রাম নগরীর পাঁচ ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 06:53 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

সরকারি ওষুধ পাওয়া ফার্মেসিগুলো হল- কোতোয়ালি থানার গোয়ালপাড়ার তুহিন ফার্মেসি ও ডিএন মেডিকো, কদমতলী মোড় এলাকার গোলাপ ফার্মেসি ও নুসরাত মেডিকেল হল। এদের প্রতিটিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া ফিজিশিয়ান স্যাম্পল ও অনুমোদনহীন ভারতীয় ওষুধ বিক্রির অপরাধে কদমতলী মোড় এলাকার শফি ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি জন্মনিয়ন্ত্রণ বড়ি ও টিটেনাস ভ্যাক্সিন এসএমসি ওরস্যালাইনের প্যাকেটে রেখে বিক্রি করছিল ফার্মেসিগুলো।

“নোংরা পরিবেশ ও ধুলাবালির মধ্যে ওষুধ সংরক্ষণ, ফ্রিজে বিশেষ তাপমাত্রায় সংরক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ওষুধ বিক্রিসহ নানা অপরাধে পাঁচ ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।”

অভিযান শুরু হলে আশপাশের ফার্মেসি মালিকরা দ্রুত দোকান বন্ধ করে সটকে পড়ায় সব ফার্মেসিতে অভিযান চালানো যায়নি বলে জানান তিনি।