২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তিচ্ছুদের জন্য শুক্রবারও চলবে সুবর্ণ এক্সপ্রেস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের সুবিধার জন্য আগামী শুক্রবার ঢাকা-চট্টগ্রাম রেলপথে আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 04:48 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

পূর্ব রেলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মো. মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩০ অক্টোবর শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে সুবর্ণ। আর বিকাল ৩টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে।

৩১ অক্টোবর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে। আর ১ নভেম্বর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।

এমনিতে সপ্তাহে ছয় দিন ঢাকা-চট্টগ্রাম পথে যাত্রী পরিবহন করলেও শুক্রবার বন্ধ থাকে সুবর্ণ এক্সপ্রেস।

“কিন্তু ভর্তি পরীক্ষা থাকায় আগামী শুক্রবার ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক পরীক্ষার্থী চট্টগ্রামে আসবেন। তাদের যাত্রা সহজ করতেই ওইদিন সুবর্ণ চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে,” বলেন মফিজুর রহমান।