২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এসআইকে কুপিয়ে জখম: ‘পালানোর সময়’ ধরা আসামি

ঘটনাটিতে এ পর্যন্ত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রামে এসআইকে কুপিয়ে জখম: ‘পালানোর সময়’ ধরা আসামি
গ্রেপ্তার শাকিল ও আরিফ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 07:41 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া এক এসআইকে কোপানোর মামলার আসামি শাকিল কন্টেইনারবাহী গাড়িতে করে পালাচ্ছিলেন বলে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) জানিয়েছে।

রোববার ভোরে তাকে আউটার রিং রোড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ বলছে, কোপানোর ঘটনাটিতে তিনি ‘নেতৃত্ব’ দিয়েছিলেন।

পরে তার দেওয়া তথ্যে ঈশান মিস্ত্রি হাট থেকে আরিফ হোসেন (৩২) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে দেশে তৈরি এলজি ও কাতুর্জ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, ২৭ বছর বয়সী শাকিল এসআইকে কুপিয়ে জখম করার ঘটনার ‘হোতা’। তিনি দক্ষিণ-মধ্যম হালিশহরের ধুপপুল এলাকার দিদারুল আলমের ছেলে।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম থেকে ঢাকায় পালানোর খবরে শাকিল ধরতে আউটার রিং রোডে অভিযান চালানো হয়। পরে কন্টেইনারবাহী গাড়ির সামনে চালকের সহকারীর আসন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাকিলের বিরুদ্ধে অস্ত্র, হত্যাচেষ্টা, মারামারি ও চুরিসহ বিভিন্ন অভিযোগে নয়টি মামলার তথ্য দিয়েছে পুলিশ।

সোমবার রাতে চট্টগ্রাম নগরীর ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা সেখানে গেলে এসআই আবু সাঈদ রানাকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনা হওয়া মামলায় মোট ৩৩ জনকে গ্রেপ্তারে তথ্য দিয়েছে পুলিশ।

আরও পড়ুন-

চট্টগ্রামে এসআইকে কুপিয়ে জখমের ঘটনায় আরও ৬ জন গ্রেপ্তার

চট্টগ্রামে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর এসআইকে কুপিয়ে জখম