২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2023, 02:00 PM

Updated : 18 Mar 2023, 02:04 PM

চট্টগ্রাম নগরীর এ কে খান মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান পাহাড়তলি থানার ওসি মোস্তাফিজুর রহমান।

নিহত সাজ্জাদ (৩৩) মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার করেরহাট এলাকার শাহজাহানের ছেলে। তিনিই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। ওই ঘটনায় মাহমুদ (৪০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি পতেঙ্গার কাঠগড় এলাকায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউদ্দিন তালুকদার জানান, দুজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপরজনের সেখানে চিকিৎসা চলছে।