১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রেনের চাকায় রেলের নিরাপত্তাকর্মীর হাত বিচ্ছিন্ন

অফিসে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

ট্রেনের চাকায় রেলের নিরাপত্তাকর্মীর হাত বিচ্ছিন্ন
কক্সবাজারের উদ্দেশে মঙ্গলবার চট্টগ্রাম ছেড়ে যায় নতুন ট্রেন ছবি: সুমন বাবু

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2024, 07:49 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

চট্টগ্রামে চলন্ত ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্যের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে। 

রোববার সকাল ৮টার দিকে নগরীর কদমতলী রেলক্রসিংয়ের কাছে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের রেকে ওঠার সময় দুর্ঘটনার শিকার হন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য আবু জাফর মুন্না।

তিনি আরএনবি চট্টগ্রাম রেলওয়ে জংশন শাখার অস্ত্র ইউনিটের সিপাহী।

আরএনবি চট্টগ্রাম চৌকির প্রধান আমান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবু জাফর কদমতলী রেলক্রসিং হয়ে অফিসে আসছিলেন। 

“সে সময় বিজয় এক্সপ্রেসের রেকটি স্টেশনে ঢুকছিল। এটির গতি ধীর থাকায় সে দৌড়ে ওঠার চেষ্টা করে। কিন্তু সঙ্গে থাকা ব্যাগ রেকের সাথে আটকে গেলে ট্রেনের নিচে পড়ে যায়, এতে তার বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।”

আহত আবু জাফরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।