চট্টগ্রামে মাসুদ হত্যা মামলায় ছোট সাজ্জাদ দুইদিনের রিমান্ডে
কুয়াইশ এলাকায় মাসুদ কায়সার হত্যা মামলায় ছোট সাজ্জাদের পাঁচদিনের রিমান্ড চেয়েছিলেন তদন্ত কর্মকর্তা।
চট্টগ্রামন নগরীর কুয়াইশ এলাকায় গুলি করে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলায় আলোচিত সন্ত্রাসসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের বিচার বিভাগীয় হাকিম নাজমুন নাহার এই আদেশ দেন।
চট্টগ্রাম জেলা পুলিশের প্রসিকিউশন শাখার এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুয়াইশ এলাকায় মাসুদ কায়সার হত্যা মামলায় ছোট সাজ্জাদের পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেয়।
গত বছরের ২৯ আগস্ট রাতে কুয়াইশ অনন্যা আবাসিক এলাকায় গুলি চালিয়ে দুই ব্যক্তিকে হত্যা করা হয়।
সেদিন বায়েজিদ থানার কুয়াইশ এলাকার এভারকেয়ার হাসপাতালের কাছে রাতে হেঁটে যাওয়া দুই ব্যক্তিকে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেলে আসা কয়েকজন।
গুলিতে মো. আনিস নামে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত মাসুদ কায়সার হাটহাজারীর মজুরিপাড়া এলাকায় গিয়ে মারা যান।
ওই ঘটনায় মাসুদ কায়সারের ছোটভাই আরিফ বাদী হয়ে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা করেন।
সেই মামলায় ছোট সাজ্জাদ, আরমান, জাহাঙ্গীর ও হাসান ছাড়াও অজ্ঞাতনামা দুইজনকে আসামি করা হয়।
ওই ঘটনায় নিহত মো. আনিসের স্ত্রী শামীমা বাযেজিদ বোস্তামী থানায় আরেকটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায়ও ওই চারজন ছাড়া অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়।
গত ৪ ডিসেম্বর রাতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় পুলিশ অভিযানে গেলে সাজ্জাদ তাদের দিকে গুলি ছুড়ে পালিয়ে যান। এ সময় তার গুলিতে দুইজন সাধারণ মানুষ আহত হন।
হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ হোসেন নগরীর বায়েজিদ, অক্সিজেন, চান্দগাঁও এলাকায় পরিচিত ‘ছোট সাজ্জাদ’ বা ‘বুড়ির নাতি’ হিসেবে।
গত ৪ ডিসেম্বর রাতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় পুলিশ অভিযানে গেলে সাজ্জাদ তাদের দিকে গুলি ছুড়ে পালিয়ে যান। এ সময় তার গুলিতে দুইজন সাধারণ মানুষ আহত হন।
গেল ১৬ মার্চ ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি শপিংমল থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুরনো খবর:
