১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে হয়ে গেল যমুনা ইলেকট্রনিক্সের ব্যবসা সম্মেলন

এ ব্র্যান্ডের অ্যাম্বাসেডর চিত্রনায়িকা শবনম বুবলী ভাটিয়ারীতে একটি বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 03:19 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

চট্টগ্রাম অঞ্চলে ব্যবসা সম্প্রসারণে যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইলসের ব্যবসা সম্মেলন-২০২৪ আয়োজনের পাশাপাশি এক ডিস্ট্রিবিউটরের ১৩টি বিক্রয়কেন্দ্র চালু করা হয়েছে।

শনিবার দুপুরে নগরীর দ্যা পেনিনসুলা হোটেলে যমুনা বিজনেস মিট ২০২৪ অনুষ্ঠিত হয়। 

এর আগে চট্টগ্রামের গ্রাহকদের হাতে যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইলস উৎপাদিত পণ্য পৌঁছে দিতে উদ্বোধন করা হয় ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান হক ইলেকট্রনিক্সের ১৩টি বিক্রয়কেন্দ্র।

যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা শবনম বুবলী সীতাকুণ্ডের ভাটিয়ারীতে নাজির আহমদ সওদাগর মার্কেটে ফিতা কেটে একটি বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন। 

দুপুরে নগরীতে ব্যবসা সম্মেলনে ভিডিও বার্তায় যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম চট্টগ্রাম অঞ্চলের বিজনেস পার্টনারদের উদ্দেশ্যে বলেন, “আজকের দিনটি আনন্দের। প্রত্যেকের সাথে একত্রিত হতে পেরেছি। আপনাদের সফলতার জন্য আমরা আছি, থাকব। আপনারা এগিয়ে যান।” 

https://media.assettype.com/bdnews24/import/bangla/imgAll/2024May/uploads/jamuna_electronics _business_meet_chattogram-040524-04_1714839850.jpg

অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ আশা প্রকাশ করে বলেন, “ভবিষ্যতে যমুনা গ্রুপ ইন্টারন্যাশনাল কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হবে। আজ হয়ত চট্টগ্রামে দেখছি, সামনে বিশ্বের নানা প্রান্তে যমুনা গ্রুপকে দেখতে চাই।” 

সম্মেলনে যমুনা ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক ইকরামুল হক, ডিরেক্টর (মার্কেটিং) সেলিম উল্ল্যা সেলিম, ডিরেক্টর (এইচসিএম) আফসার উদ্দিন, ডিরেক্টর (সেলস) কামাল হোসেন, হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম, জিএম (সার্ভিস) মো. মুজাহিদুল ইসলাম, জিএম (অ্যাকাউন্টস) শফিকুর রহমান, ডিজিএম (সেলস) মাকসুদুর রহমান, ডিজিএম (ব্র্যান্ড ডেভেলপমেন্ট) রাকিব আহমেদ, এজিএম (সেলস) মো. আলাউদ্দিন হোসেন এজিএম (ব্যান্ড ডেভেলপমেন্ট) রুহুল কে সাগর উপস্থিত ছিলেন।