চট্টগ্রামে বিজিবির ইফতার বিতরণ
দেশজুড়ে দুঃস্থ ও দরিদ্রদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।
স্বাধীনতা দিবসে চট্টগ্রামে ছয়শ দুঃস্থ ও দরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তরফে।
রোববার বিকালে নগরীর হালিশহর ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিজিবি চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়ন এসব ইফতার সামগ্রী বিতরণ করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন বিজিবি চট্টগ্রাম রিজিয়নের ডেপুটি কমান্ডার কর্নেল এস এম এহসান। এসময় চট্টগ্রাম ৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
বিজিবি জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রত্যন্ত অঞ্চলসহ দেশজুড়ে দুঃস্থ ও দরিদ্রদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। এরই অংশ হিসেবে চট্টগ্রামে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
