চবির সিন্ডিকেট নির্বাচন ৬ মার্চ
যদিও প্রভোস্ট, ডিন ও একাডেমিক কাউন্সিল ক্যাটাগরিতে নির্বাচন দেওয়া হয়নি।
পাঁচ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের চারটি ক্যাটাগরিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামী ৬ মার্চ ওই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে সিন্ডিকেটে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৭ সালে এসব পদে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আগামী ৫ ফেব্রুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকার ব্যাপারে লিখিত আপত্তি নেওয়া হবে ৮ ফেব্রুয়ারি। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ ফেব্রুয়ারি।
মনোনয়ন ফরম বিতরণ করা হবে ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২২ ফেব্রুয়ারি।
চার ক্যাটাগরিতে সিন্ডিকেট নির্বাচনের তারিখ দেওয়া হলেও প্রভোস্ট, ডিন ও একাডেমিক কাউন্সিল ক্যাটাগরিতে ভোট দেওয়া হয়নি।
