চট্টগ্রামে চুলার আগুনে পুড়ল বেকারি-ওয়ার্কশপ
শহরের পাহাড়তলির সরাইপাড়া এলাকায় শুক্রবার রাত ১টা ১০ মিনিটের দিকে আগুন লাগে।
চট্টগ্রাম নগরীতে চুলা থেকে লাগা আগুনে পাশাপাশি দুইটি বেকারি ও একটি গাড়ির ওয়ার্কশপ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ সহকারী পরিচালক আবদুর রাজ্জাক জানিয়েছেন, শহরের পাহাড়তলির সরাইপাড়া এলাকায় শুক্রবার রাত ১টা ১০ মিনিটের দিকে আগুন লাগে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেকারিতে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে শাহ পরাণ ও বঙ্গ বেকারি নামের দুটি বেকারি পুড়েছে। পাশের একটি গাড়ির ওয়ার্কশপও পুড়ে গেছে।“
অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ ‘হতাহত হয়নি’ জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা ক্ষয়ক্ষতি নিয়ে একটি ধারণা দিয়েছেন।
“গ্যারেজে গাড়ি ছিল না। দবে বেকারির পণ্য ও যন্ত্রাংশ এবং ওয়ার্কশপের যন্ত্রপাতি পুড়ে মোট প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে রাজ্জাক জানান।
