২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুটি পড়ে ছিল রাস্তার পাশে

চট্টগ্রামে এক শিশুকে রাস্তা থেকে উদ্ধার করেছে পুলিশ।

শিশুটি পড়ে ছিল রাস্তার পাশে

উদ্ধার হওয়া শিশুটি এখন রয়েছে হাসপাতালে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2023, 02:53 PM

Updated : 27 May 2023, 03:36 PM

নগরীর টাইগার পাস এলাকার দেওয়ান হাট ব্রিজ সংলগ্ন রাস্তা থেকে শিশুটিকে উদ্ধারের কথা জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। পরে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি জাহেদুল কবিরের ধারণা, শিশুটি ‘বিশেষ’ শিশু, সেই কারণে কেউ তাকে রাস্তার পাশে রেখে গেছে।

“আমরা প্রথমে মনে করেছিলাম শিশুটি দুই থেকে আড়াই বছর বয়েসী। কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানিয়েছেন, শরীরের আকৃতি ছোট হলেও তার বয়স পাঁচ বছরের বেশি হতে পারে। তার সবগুলো দাঁতও উঠেছে।”