২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৩ দিন পর চট্টগ্রামে কোভিড রোগীশূন্য দিন

এর আগে সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর রোগীশূন্য দিন মিলেছিল।

৫৩ দিন পর চট্টগ্রামে কোভিড রোগীশূন্য দিন

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2022, 12:31 PM

Updated : 12 Nov 2022, 12:31 PM

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো করোনাভাইরাসের রোগী পাওয়া যায়নি।

৫৩ দিন পর এই জেলায় কোভিড রোগীশূন্য দিন মিলল।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে শনিবার দেওয়া তথ্যে দেখা গেছে, সরকারি-বেসরকারি মিলিয়ে সাতটি পরীক্ষাগারে ৮৯ জনের নমুনা পরীক্ষা করে কারও মধ্যে এর সংক্রমণ মেলেনি।

এর আগে সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর রোগীশূন্য দিন মিলেছিল। ওই দিন ৬৯ জনের নমুনা পরীক্ষায় কারও মধ্যে সংক্রমণ ধরা পড়েনি। 

সংক্রমণের শুরুর দিন থেকে এ পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলা মিলিয়ে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন আক্রান্ত হয়ে তার মধ্যে মারা গেছেন ১ হাজার ৩৬৭ জন।