Published : 11 Feb 2026, 02:35 PM
চট্টগ্রমের সীতাকুণ্ডে সড়কের পাশে একটি পুকুর পাড় থেকে ব্যাটারিচালিত রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার মুরাদপুর ইউনিয়নে পুকুর পাড় থেকে মঙ্গলবার রাতে জোবায়ের নামে ওই রিকশা চালকের লাশ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
৩০ বছর বয়সনী জোবায়ের সীতাকুণ্ডের পৌরসদর এলাকার বাসিন্দা।
সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকমকে বলেন, “‘৯৯৯‘ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই চালকের লাশ উদ্ধার করে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।”
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি মাহিনুল।