চট্টগ্রামে ড্রেনে পড়েছিল বস্তাবন্দি লাশ
প্রাথমিকভাবে ওই ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন মেলেনি, বলছে পুলিশ।
চট্টগ্রাম মহানগরীতে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে বন্দর থানার আনন্দবাজার ময়লার ডিপোর পাশের ড্রেন লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
নাম না জানা ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫।
বন্দর থানার ওসি আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ড্রেনে বস্তাবন্দি লাশের খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।
“প্রাথমিকভাবে ওই ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন মেলেনি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
