Published : 28 Mar 2026, 07:19 PM
চট্টগ্রামের হাটহাজারীতে একটি ঝুট গুদাম থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে পুলিশের ধারণা।
শনিবার উপজেলার আমান বাজার এলাকার ওই ঝুট গুদাম থেকে কিশোরীর লাশ উদ্ধারের তথ্য দিয়ে পুলিশ বলেছে, সে দুই দিন ধরে নিখোঁজ ছিল।
হাটহাজারী থানার ওসি মো. জাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার থেকে ওই কিশোরী নিখোঁজ ছিল। শুক্রবার তার বাবা এ বিষয়ে থানায় ডায়েরি করেছিলেন।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এদিন একটি ঝুট গুদাম থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি কিশোরীকে ধর্ষণের পর খুন করা হয়েছে।”
লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, বলেন ওসি জাহিদ।