২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল‍্যান্ডকে সুপার এইটে নিয়ে জ‍্যাকসের ‘দ্বিতীয়’

ইতালির বিপক্ষে বিস্ফোরক ইনিংস খেলার পর বোলিংয়ে একটি উইকেট পেয়েছেন এই অলরাউন্ডার।

ইংল‍্যান্ডকে সুপার এইটে নিয়ে জ‍্যাকসের ‘দ্বিতীয়’
উইল জ্যাকস। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 08:44 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

উড়ন্ত সূচনা পাওয়ার পর হুট করে কিছুটা চাপে পড়ে যাওয়া ইংল‍্যান্ডকে বিস্ফোরক ইনিংসে বড় সংগ্রহ এনে দিলেন উইল জ‍্যাকস। পরে আগ্রাসী ব‍্যাটিংয়ে সেই রান পেরিয়ে যাওয়ার সম্ভাবনা জাগানো বেন মেনান্তিকে বিদায় করলেন তিনি। অলরাউন্ড নৈপুণ‍্যে ইংল‍্যান্ডকে সুপার এইটে নিয়ে গেলেন জ‍্যাকস। 

কলকাতার ইডেন গার্ডেন্সে সোমবার ২৪ রানে জিতেছে ইংল‍্যান্ড। ২০২ রানের সংগ্রহ গড়ে ইতালিকে ১৭৮ রানে থামিয়েছে তারা। 

আসরে এটি ইংল‍্যান্ডের তৃতীয় জয়। এর দুটিতেই ম‍্যাচ সেরার পুরস্কার জিতলেন জ‍্যাকস। 

নেপালের বিপক্ষে ম‍্যাচে টি-টোয়েন্টিতে প্রথমবার ম‍্যাচ সেরার পুরস্কার জেতেন এই অলরাউন্ডার। এবার জিতলেন দ্বিতীয়বার। 

ত্রয়োদশ ওভারে টম ব‍্যান্টন আউট হওয়ার পর ক্রিজে গিয়ে শেষ পর্যন্ত ছিলেন জ‍্যাকস। ২২ বলে চারটি ছক্কা ও তিনটি চারে তিনি খেলেন ৫৩ রানের আগ্রাসী ইনিংস। 

পরে বোলিংয়ে কেবল ২ ওভারে ৩৪ রান দিয়ে নেন একটি উইকেট। সেই উইকেট অবশ‍্য ভীষণ দামী। ২৫ বলে ৬০ রানের বিস্ফোরক ইনিংস খেলা মানেন্তিকে বিদায় করেন জ‍্যাকস। 

ম‍্যাচ শেষে মানেন্তির কথা আলাদাভাবেই বললেন ইংলিশ অলরাউন্ডার।

“মানেন্তি অবিশ্বাস‍্য ভালো খেলেছে আজ। আমাদের যে কারোর চেয়ে আজ ভালো ব‍্যাটিং করেছে।”