২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তান যদি চায় তো আভিশেক খেলবে’

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব‍্যাটসম‍্যান ফিরছেন, নিশ্চিত করেছেন ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ।

‘পাকিস্তান যদি চায় তো আভিশেক খেলবে’
আভিশেক শার্মা। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 09:34 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

পেটের পীড়ায় মাঠের বাইরে থাকা আভিশেক শার্মার ফেরার খবর নিশ্চিত করলেন সুরিয়াকুমার ইয়াদাভ। ভারত অধিনায়ক বললেন, চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলবেন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব‍্যাটসম‍্যান। 

কলম্বোয় রোববার গ্রুপ পর্বের ম‍্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। 

পেটের পীড়ার জন‍্য নামিবিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের সবশেষ ম‍্যাচে ছিলেন না ভারতের বিস্ফোরক ওপেনার। দিল্লিতে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। ম‍্যাচের আগের দিন হাসপাতাল থেকে ফিরলেও তাকে একাদশে নিতে কোনো তাড়াহুড়া করেনি টিম ম‍্যানেজমেন্ট।   

ভারত অধিনায়ক সুরিয়াকুমার উপহাস করে বললেন, পাকিস্তান অধিনায়ক যদি তরুণ ওপেনারের ব‍্যাটিং দেখতে চান তো, টিম ম‍্যানেজমেন্ট আভিশেককে একাদশে ফেরাবে। 

“যদি পাকিস্তান চায় যে আমরা আভিশেককে খেলাই, তো ঠিক আছে। সে আগামীকাল খেলবে।”

এর আগে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা বলেন, তারা চান গুরুত্বপূর্ণ এই ম‍্যাচে খেলুক আভিশেক। 

“আমি সত‍্যিই চাই- আমরা সবাই জানি সে কত ভালো একজন খেলোয়াড়। আর আমি সত‍্যিই চাই, সে আগামীকাল খেলুক। কারণ, ওদের থাকা সেরা দলের বিপক্ষে আমরা খেলতে চাই। আমি সত‍্যিই চাই, সে ভালোভাবে সেরে উঠবে এবং আগামীকাল খেলতে পারবে।”