২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচ

সুপার এইটের প্রথম ম্যাচে টস হলেও খেলা মাঠে গড়াতে পারল না।

বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচ
টস হলেও খেলা হতে পারল না। ছবি: পাকিস্তান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 10:14 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

টসের সময়ই গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছিল। পরে বেড়ে গেল বৃষ্টির মাত্রা। অপেক্ষা করা হলো দুই ঘন্টার বেশি সময়। কিন্তু খেলা সম্ভব হলো না। পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হলো পাকিস্তান ও নিউ জিল্যান্ডকে।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা ছিল এই ম্যাচ। টস হয় নির্ধারিত সময়েই। টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। কিন্তু একটি বলও খেলা হতে পারেনি।

স্থানীয় সময় রাত ৯টার একটু পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

দুই দলই পেয়েছে এক পয়েন্ট করে।

এবারের বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচ ছিল এটি।

পাকিস্তান পরের ম্যাচে মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাল্লেকেলেতে। পরদিন কলম্বোয় শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিউ জিল্যান্ড।