২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমি-ফাইনালে খেলতে যা করতে হবে পাকিস্তানকে

শ্রীলঙ্কাকে শুধু হারালেই চলবে না পাকিস্তানের, ভাবনায় রাখতে হবে রান রেটও।

সেমি-ফাইনালে খেলতে যা করতে হবে পাকিস্তানকে
পাকিস্তানের কোচ মাইক হেসন (বাঁয়ে) ও অধিনায়ক সালমান আলি আগা। ছবি: পাকিস্তান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2026, 11:43 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

নিউ জিল্যান্ডের মুঠো থেকে জয় বের করে নিয়েছে ইংল্যান্ড। তাতে জিইয়ে রয়েছে পাকিস্তানের সেমি-ফাইনালে খেলার আশা। এজন্য শ্রীলঙ্কাকে শুধু হারালেই চলবে না সালমান আলি আগার দলের, ভাবনায় রাখতে হবে রান রেটও।

কলম্বোয় শুক্রবার সুপার এইটের ম্যাচে শেষ তিন ওভারে ৪৩ রানের সমীকরণ মিলিয়ে নিউ জিল্যান্ডকে ৪ উইকেটে হারায় ইংল্যান্ড। আগেই সেমি-ফাইনালের টিকেট পাওয়া ইংলিশরা এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হওয়াও নিশ্চিত করেছে।

৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দুই নম্বরে আছে নিউ জিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে হারে নেট রান রেটেও বড় ধাক্কা খেয়েছে তারা, এই ম্যাচের আগে তাদের রান রেট ছিল +৩.০৪৫, এখন যা ১.৩৯০। ১ পয়েন্ট নিয়ে তিনে থাকা পাকিস্তানের রান রেট -০.৪৬১।

আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার সুপার এইটের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান। 

পাল্লেকেলেতে এই ম্যাচে যদি আগে ব্যাটিং করে পাকিস্তান, তাহলে রান রেটে নিউ জিল্যান্ডকে পেছনে ফেলতে তাদের জিততে হবে ৬৪ রানের মতো ব্যবধাানে।  যদি পাকিস্তান পরে ব্যাটিং করে, তাহলে লক্ষ্য ছুঁয়ে ফেলতে হবে ১৩.১ ওভারের আশেপাশে। সমীকরণ আরও পরিষ্কার হবে ম্যাচের প্রথম ইনিংসের পর।।

নিউ জিল্যান্ড সেমি-ফাইনালে জায়গা করে নিলে এই ম্যাচ হবে কলকাতায়, পাকিস্তান সেমি-ফাইনালে উঠলে ম্যাচটি হবে কলম্বোয়।