২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেসে গেল ভারত-নিউ জিল্যান্ডের ম্যাচ

বৃষ্টির বাগড়ায় ওয়েলিংটনে দুই দলের প্রথম টি-টোয়েন্টিতে টস করাও সম্ভব হয়নি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2022, 03:39 PM

Updated : 18 Nov 2022, 03:39 PM

২০ মাস পর ওয়েলিংটনে টি-টোয়েন্টি। কিন্তু বিরূপ প্রকৃতি হতে দিলে তো। দর্শকদের হতাশায় ডুবাল বৃষ্টি। ভেস্তে গেল ভারত ও নিউ জিল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টি। 

বৃষ্টির দাপট চলল লম্বা একটা সময় ধরে। ফলে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই সেমি-ফাইনালিস্টের শুক্রবারের ম্যাচটিতে টস করাও সম্ভব হয়নি। 

অনেকটা সময় অপেক্ষার পর স্থানীয় সময় রাত নয়টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। 

আগামী রোববার মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। তৃতীয় ও শেষ ম্যাচ মঙ্গলবার, নেপিয়ারে।