ওয়ার্নারদের চুরি যাওয়া ব্যাট-প্যাড উদ্ধার
চুরি যাওয়া বেশিরভাগ ক্রীড়া সরঞ্জাম উদ্ধার হয়েছে।
চলতি আইপিএলে প্রথম জয়ের পর দিল্লি ক্যাপিটালস শিবিরে আরেক সুসংবাদ। কিছুদিন আগে দলটির ক্রিকেটারদের চুরি যাওয়া ক্রীড়া সরঞ্জামের বেশিরভাগ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া সরঞ্জামের ছবি শুক্রবার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ওপেনার লিখেছেন, “তারা অপরাধীদের খুঁজে পেয়েছে। কিছু জিনিস এখনও পাওয়া যায়নি, কিন্তু ধন্যবাদ।”
গত ১৫ এপ্রিল ম্যাচের পর বেঙ্গালুরু থেকে দিল্লিতে ফেরার পথে দিল্লির খেলোয়াড়দের ১৬টি ব্যাট, প্যাড, জুতোসহ বেশ কিছু সরঞ্জাম খোয়া যায়। এই সরঞ্জামগুলি ওয়ার্নার, মিচেল মার্শ, ফিল সল্ট ও যশ ধুলের।
এবারের আইপিএলে টানা পাঁচ হারের পর বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পায় দিল্লি। নিজেদের পরের ম্যাচে আগামী সোমবার তারা খেলবে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।
