২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ডাম্বুলায় ড্রয়ের আগে আইচ-অমিতের ফিফটি

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ইমার্জিং দলের চার দিনের ম্যাচের সিরিজ ড্র হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2023, 05:33 PM

Updated : 03 Nov 2023, 05:33 PM

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ইমার্জিং দলের শেষ দিনও বাগড়া দিয়েছে প্রকৃতি। বৃষ্টিতে ভেসে গেছে দ্বিতীয় চার দিনের ম্যাচের সিংহভাগ সময়। ফলে নিষ্ফলাই শেষ হয়েছে দুই ম্যাচের সিরিজ।

ডাম্বুলায় শেষ দিন বৃষ্টির পেটে গেছে ৪১ ওভার। বৃষ্টি ও আলোকস্বল্পতায় অমীমাংসিত অবস্থায় ম্যাচ শেষ হওয়ার আগে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন আইচ মোল্লা ও অমিত হাসান। 

শেষ দিনে বাংলাদেশ ইমার্জিং দল ৩২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রান করার পর আর খেলা সম্ভব হয়নি। এর আগে প্রথম ইনিংসে ২৬১ রান করে ১০ রানের লিড পায় স্বাগতিক ইমার্জিং দল। 

পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ১২৩ রান যোগ করেন আইচ, অমিত। প্রথম ম্যাচে ১৫৯ রানের ইনিংস খেলা আইচ এবার করেন ৬৪ রান। অমিতের ব্যাট থেকে আসে ৬৫ রান।

শ্রীলঙ্কার একমাত্র ইনিংসে রিপন মণ্ডল নেন ৪ উইকেট। নাহিদ রানার শিকার ২টি। 

বৃষ্টির দাপটে দুই দলের প্রথম ম্যাচও ড্র হয়। এর আগে এক দিনের ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ইমার্জিং দল ১ম ইনিংস: ২৫১

শ্রীলঙ্কা ইমার্জিং দল ১ম ইনিংস: (আগের দিন ২১৯/৭) ৭৫.৩ ওভারে ২৬১ (রাত্নায়েকে ৬৯, গুনাসেকারা ৮, মালিঙ্গা ১৬, ভিথুশান ১*; রিপন ২৩-৪-৮৩-৪, মুশফিক ১৯-৭-৪০-২, রানা ১৩.২-২-৫৬-৩, মুরাফ ১১-১-৪৮-০, রকিবুল ৮-১-১৯-১, জয় ১-০-২-০)

বাংলাদেশ ইমার্জিং দল ২য় ইনিংস: ৩২ ওভারে ১৪৯/২ (আইচ ৬৪, অমিত ৬৫, জয় ১০*, শাহাদাত ১*; গুনাসেকারা ৫-১-২৫-০, উইক্রামাসিংহে ৩-০-১৬-০, ভিথুশান ৬-০-২৪-০, মালিঙ্গা ২-০-১২-০, সেনারাত্নে ১১-০-৪২-২, দিনুশা ৫-০-২৬-০)

ফল: ম্যাচ ড্র

সিরিজ: দুই ম্যাচ সিরিজ ০-০ ড্র