২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সামনে বাংলাদেশ ‘দেয়াল’

বিশ্ব ক্রিকেটে ভারতের রাহুল দ্রাবিড়ের পরিচয় ছিল ‘দ্য ওয়াল’। এবার দ্রাবিড়ের দেশই দেখল নতুন এক দেয়াল! ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বাংলাদেশকে ‘দেয়াল’ বলে উল্লেখ করেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 06:25 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

তৃতীয় ম্যাচের আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে অশ্বিন বললেন, বাংলাদেশের সিরিজ জয়ে ভারতীয়দের ব্যর্থতার চেয়ে বাংলাদেশের কৃতিত্বটাই বেশি।

“শুরুতেই মনে রাখা উচিত, বাংলাদেশের কাছ থেকে কৃতিত্ব কেড়ে নেওয়া উচিত নয়। ওরা দারুণ ক্রিকেট খেলেছে। মনে হয়, এই মাঠের (মিরপুর) নাড়িনক্ষত্র জানা তাদের। জানে, এখানে কি করতে হবে। নিশ্চিতভাবে আমরা একটি দেয়ালের সামনে দাঁড়িয়েছি, যারা জানে কি করতে হবে।”

তবে নিজেদের ব্যর্থতার দায়টাও স্বীকার করেছেন অশ্বিন।

“আমাদেরও মেনে নিতে হবে, আমরা খুব নড়বড়ে ক্রিকেট খেলেছি। খোলসের ভেতর থেকে বের হতে পারিনি। এজন্য শেষ ম্যাচে যতটা সম্ভব ইতিবাচক খেলতে চাই আমরা।”

পুরনো খবর:

বাদ পড়ে ‘সিরিয়াস’ নাসির
বাঘ নাই বনে বিড়াল রাজা: নাসির