২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে অলআউট করার মন্ত্র দিয়েছিলেন মাশরাফি

ভারতকে যতদ্রুত সম্ভব অলআউট করতে সতীর্থদের তাগিদ দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 02:58 AM

Updated : 25 Apr 2022, 01:31 PM

ভারতের ইনিংসের ৪৪তম ওভারে বৃষ্টি নামলে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। এরপর খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য নামে ৪৭ ওভারে।

বাংলাদেশ অধিনায়ক জানান, খেলা আবার শুরুর আগে তিনি সতীর্থদের যত দ্রুত সম্ভব ভারতকে অলআউট করতে বলেছিলেন।

“ওরা তিন ওভার ব্যাট করতে পারলে আরও ১৫/২০ রান বেশি করত। আমি বলেছিলাম খেলা যেন ততদূর না যায়। ওদের আগেই অলআউট করার কথা বলেছিলাম।”

বৃষ্টির পর মাত্র ৭ বল স্থায়ী হয় ভারতের ইনিংস। এই সময়ে চার রান যোগ করে ২০০ রানে অলআউট হয়ে যায় তারা।

“আমি বলেছিলাম, আগ্রাসী বোলিং করি, আমাদের যেন তিন ওভার খেলতে না হয়। আক্রমণাত্মক ফিল্ডিং সাজাব যেন ওরা ৩ ওভার ব্যাটিং করতে না পারে।”

ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতি ২০০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। সাকিব আল হাসানের অর্ধশতকে ৯ ওভার বাকি থাকতে জয় পায় স্বাগতিকরা। এই জয়ে সিরিজের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিও নিশ্চিত হয় মাশরাফিদের।  

পুরনো খবর:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত বাংলাদেশের
ভারতকে গুঁড়িয়ে সিরিজ বাংলাদেশের
ইতিহাস গড়লেন মুস্তাফিজ