২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষটাকে ‘বাজে’ মানলেন মুশফিকও

বাংলাদেশের ধারাবাহিক ভালো ক্রিকেট খেলার ছন্দ পতন ঘটেছে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। তবে ঢাকা টেস্টের পারফরম্যান্স বাজে বলে মেনে নিলেও এই ম্যাচ ভুলে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো ক্রিকেট খেলার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 04:48 PM

Updated : 12 Oct 2022, 03:40 PM

পুরনো খবর:

ঝুঁকি নিয়ে ব্যর্থ বাংলাদেশ
‘কাঠগড়ায়’ ঢাকা টেস্টের একাদশ
মুশফিকের ভাবনায় এখন ভারত সিরিজ
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের বড় হার
টেন্ডুলকারকে ছাড়িয়ে রিচার্ডসের পাশে মুমিনুল

গত বছরের শেষ দিকে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে টেস্ট ও ৫-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারায় বাংলাদেশ। এই সিরিজ দিয়ে নিজেদের নতুন করে চেনায় তারা।

বিশ্বকাপে চমৎকার পারফরম্যান্সের পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ ক্রিকেটে খেলে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক মুশফিক মানছেন, গত কয়েক মাসের পারফরম্যান্সের ধারে কাছে এবার যেতে পারেননি তারা।

“এমন একটা বাজে ম্যাচ, শেষটাই সবাই মনে রাখে, এটাই স্বাভাবিক। অন্য কোনো সময় যদি কোনো এভাবে হারতাম, তাহলে এতো কথা হতো না।”

চার দিনেই ৩২৮ রানে ঢাকা টেস্টে হারের পর মুশফিক জানান, এই হার থেকে তারা বুঝতে পেরেছেন, প্রতিটি ম্যাচই সমান চ্যালেঞ্জিং।

“প্রতিটি ম্যাচেই আমাদের ঘুরে দাঁড়াতে হবে, প্রতিটি ম্যাচ শূন্য থেকে শুরু করতে হবে। এই ম্যাচে আমাদের নিবেদন কিছুটা হয়তো কম ছিল, একারণেই নিজেদের খেলাটা আমরা মাঠে প্রয়োগ করতে পারিনি। তারপরও এই সিরিজে ইতিবাচক অনেক কিছু পেলাম, তা আমরা পরের সিরিজ কাজে লাগাতে পারবো।”

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলে ভারত সিরিজের জন্য প্রস্তুতি নিতে চান বাংলাদেশের অধিনায়ক।

“এই সিরিজে যারা ভালো খেলেছে, তারা জানে তাদের কী করতে হবে। আর যারা খারাপ খেলেছে, তারা চেষ্টা করবে দ্রুত ফিরে আসার। বোলিং বিভাগে আমাদের অনেক কাজ করতে হবে। আমাদের ব্যাটসম্যানদের যতটা উন্নতি হয়েছে, সে হিসেবে বোলারদের উন্নতি হয়নি। আশা করি ব্যাটসম্যানরা আরো উন্নতি করবে এবং বোলাররা তাদের সাথে তাল মেলাবে।”