উইন্ডিজ দলে ফিরলেন বিশু
ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন দেবেন্দ্র বিশু। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দলে এই লেগ স্পিনারকে রেখেছেন দেশটির নির্বাচকরা। দলে ডাক পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান সাই হোপও।
ওয়েস্ট ইন্ডিজের ১৪ সদস্যের দলে আছেন ফাস্ট বোলার কার্লোস ব্র্যাথওয়েইট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে চারটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলা এই বোলার এখনও টেস্ট খেলেননি।
১১টি টেস্ট খেলা বিশু ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবশেষ খেলেন ২০১২ সালের এপ্রিলে।
অ্যান্টিগাতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী সোমবার।
ওয়েস্ট ইন্ডিজ দল: দিনেশ রামদিন (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েইট (সহ-অধিনায়ক), সুলিমান বেন, দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, কার্লোস ব্র্যাথওয়েইট, ড্যারেন ব্র্যাভো, শিবনারায়ণ চন্দরপল, জ্যাসন হোল্ডার, সাই হোপ, কেমার রোচ, মারলন স্যামুয়েলস, ডেভন স্মিথ, জেরোম টেইলর।
