একাদশ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অর্জন-২
একাদশ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ থেকে বাংলাদেশের অর্জন নিয়ে গতকাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ লিখেছি। সেটি ছিলো আমার লেখার প্রথম পর্ব। সেখানে ২০০৭, ২০১১ ও ২০১৫- এই তিনটি বিশ্বকাপকে বিবেচনায় নিয়ে, বিশ্বকাপ ক্রিকেটে, বিশেষ করে ব্যাটিং-এর ক্ষেত্রে আমাদের যে ধারাবাহিক অগ্রগতি সাধিত হয়েছে, সেটাই প্রমাণ করার চেষ্টা করেছি।
আজকের লেখায় ব্যাটিংয়ের ক্ষেত্রে আমাদের ক্রিকেটারদের ব্যাক্তিগত অর্জন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়ার চেষ্টা করবো।
এবারই প্রথম বাংলাদেশের একজন ব্যাটসম্যান (মাহমুদউল্লাহ রিয়াদ) বিশ্বকাপের প্রথম দশজন রান সংগ্রাহকের তালিকায় স্থান করে নিয়েছেন। তিনি ৬ খেলায় ৩৬৫ রান সংগ্রহ করে সপ্তম স্থানে রয়েছেন।
ব্যাটিং-এ শীর্ষ ১০০ জনের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের আরও পাঁচজন ব্যাটসম্যান। তালিকায় তাদের স্থান ও তাদের রান হচ্ছে নিম্নরূপ।
অবস্থান | ব্যাটসম্যান | রান |
১৬ | মুশফিকুর রহিম | ২৯৮ |
৩৬ | সাকিব আল হাসান | ১৯৬ |
৪০ | সাব্বির রহমান | ১৮২ |
৪৪ | সৌম্য সরকার | ১৭৫ |
৫৮ | তামিম ইকবাল | ১৫৪ |
সবচেয়ে বেশিবার ৫০ রান করা ব্যাটসম্যানদের তালিকায় আছেন-
অবস্থান | ব্যাটসম্যান |
|
৩ | মুশফিকুর রহিম | ৩ বার |
১৮ | সাকিব আল হাসান | ২ বার |
২৬ | মাহমুদউল্লাহ | ১ বার |
৩৫ | সাব্বির রহমান | ১ বার |
৩৮ | সৌম্য সরকার | ১ বার |
৪৭ | তামিম ইকবাল | ১ বার |
কোয়ার্টার ফাইনাল পর্ব শেষে, এখন পর্যন্ত বিশ্বকাপে ২ হাজার ৩০টি চার এবং ৪৩০টি ছক্কা হয়েছে।
ছক্কা ও চার হাঁকানো সেইসব ব্যাটসম্যানদের ১০০ জনের তালিকায় বাংলাদেশের ব্যাটসম্যানদের অবস্থান এরকম-
ওভার বাইন্ডারি
অবস্থান | ব্যাটসম্যান | ছক্কা |
১৯ | মাহমুদউল্লাহ | ৬টি |
২৫ | মুশফিকুর রহিম | ৫টি |
৩০ | সাব্বির রহমান | ৫টি |
৪৯ | সাকিব আল হাসান | ৩টি |
৫১ | সৌম্য সরকার | ৩টি |
৮৩ | তামিম ইকবাল | ১টি |
৯২ | নাসির হোসেন | ১টি |
বাউন্ডারি
অবস্থান | ব্যাটসম্যান | বাউন্ডারি |
১৩ | মাহমুদউল্লাহ | ৩০টি |
১৯ | মুশফিকুর রহিম | ২৬টি |
২৮ | সৌম্য সরকার | ২৩টি |
৪২ | সাকিব আল হাসান | ১৮টি |
৪৩ | সাব্বির রহমান | ১৮টি |
৪৮ | তামিম ইকবাল | ১৭টি |
বেস্ট এভারেজ
অবস্থান | ব্যাটসম্যান | গড় |
৬ | মাহমুদউল্লাহ | ৭৩.০০ |
২৭ | মুশফিকুর রহিম | ৪৯.৬৬ |
৪১ | সাকিব আল হাসান | ৩৯.২০ |
৪৮ | সাব্বির রহমান | ৩৬.৪০ |
-- | সৌম্য সরকার | ২৯.২০ |
স্ট্রাইক রেট
অবস্থান | ব্যাটসম্যান | স্ট্রাইক রেট |
২৪ | মুশফিকুর রহিম | ১০৫.৬৭ |
৩৭ | সাব্বির রহমান | ৯৮.৩৭ |
৪৪ | সাকিব আল হাসান | ৯৩.৭৭ |
৫৩ | সৌম্য সরকার | ৮৮.৩৮ |
৬৫ | মাহমুদউল্লাহ রিয়াদ | ৮১.৮৩ |
৮১ | তামিম ইকবাল | ৭৫.৮৬ |
একনাগাড়ে বেশিক্ষণ লিখতে পারি না। মাথা গরম হয়ে যায়। তাই দ্বিতীয় পর্বটি এখানেই শেষ করছি।
তৃতীয় পর্বে বোলিং ও ফিল্ডিং-এ আমাদের ক্রিকেটারদের বিশ্বকাপ-অর্জন নিয়ে কথা হবে।
কামরাঙ্গীর চর
২৩ মার্চ ২০১৫
