একাদশ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অর্জন
১
ক্রিকেটকে আমি ফুটবল বা অন্যান্য সকল খেলার চেয়ে গুরুত্বপূর্ণ ও মেধানুকূল খেলা মনে করি এজন্য যে, এই খেলাটিতে প্রতিটি খেলোয়াড়ের কৃতির রেকর্ড বা হালখাতা করা হয়। ফুটবল বা হকিতে বা বাসকেট বলে বা দলগত খেলা- যেমন ভলিবল বা হ্যান্ডবলে অন্য সকলের কৃতিকে পেছনে ফেলে শুধু স্কোরারদের নামটাই আমাদের সামনে চলে আসে। একজন পেলে বা একজন ম্যারাডোনা বা একজন মেসি বা একজন নেইমার শুধু গোলটি করার কারণেই ব্যক্তিগতভাবে আমাদের সামনে চলে আসেন, অন্য দশ জনের কৃতি সেখানে ঠাঁই পায় না। কিন্তু ক্রিকেটে প্রতিটি খেলোয়াড়ের--কী ব্যাটং, কী বোলিং বা ফিল্ডিং- সব মিলিয়ে একটি ক্রিকেট ম্যাচের বল টু বল খতিয়ান আমরা লিপিবদ্ধ করি। কৃতি-বিকৃতির কিছুই এখানে উপেক্ষিত হয় না। ক্রিকেট খেলার বিশ্লেষণে, তাই ক্রিকেট-পরিসংখ্যান বিশ্বের ক্রিকেট বোদ্ধাদের কাছে যেমন জরুরি, তেমনি একটি মহা আনন্দদায়ক বিষয়। ক্রিকেট তাই অন্য সকল খেলার চেয়ে এগিয়ে, পরিসংখ্যানসমৃদ্ধ, যেখানে আবেগ-উন্মত্ত তরুণ-তরুণীদের পাশাপাশি সমাজের মেধাবী মানুষরাও সন্তরণ করতে ভালোবাসেন।
২
২০০৭ বিশ্বকাপে ভারতকে হারিয়ে সুপার-৮ পর্বে ( পরবর্তী ২০১১ ও চলমান ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের সেই ফরম্যাটটি পরিত্যাগ করা হয়) উঠার পর বাংলাদেশ আরও ছয়টি ম্যাচ খেলেছিল। সেবার প্রথম পর্বের তিনটি ও পরে সুপার আট পর্বের ৬টি- সব মিলিয়ে মোট ৯টি ম্যাচ খেলার সুযোগ আসে বাংলাদেশের। ওই নয় ম্যাচে বাংলাদেশ মোট ১২৭২ রান সংগ্রহ করে।
যা ছিল গড়ে ১৪১.৩৩ রান।
[আমি মনে করি ২০০৭ সালের বিশ্বকাপের সুপার-৮ ফরম্যাটটাই চ্যাম্পিয়ন দল সন্ধানে অধিকতর যুক্তিযুক্ত। চলমান ফরম্যাটে কোয়ার্টার ফাইনালে নক-আউট পদ্ধতি থাকায়, কোয়ার্টার ফাইনালে ওঠা একটি ভিন্ন অন্য শক্তিশালী দলগুলোর মধ্যে শক্তি-পরীক্ষার কোনো সুযোগই থাকে না। ]
যা ছিল গড়ে ১৬৯.৫০ রান।
তার মানে ২০০৭ এর তুলনায় বাংলাদেশ ব্যাটিং-এ উন্নতি লাভ করে। চলমান ২০১৫-র বিশ্বকাপ ক্রিকেটে ভারতের সঙ্গে অনুষ্ঠিত ‘বিতর্কিত’ কোয়ার্টার ফাইনাল ম্যাচটিসহ বাংলাদেশ মোট ৬টি ম্যাচ খেলার সুযোগ পায়। প্রথম পর্বের অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের নির্ধারিত ব্রিজবেন-ম্যাচটি বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়। ওই ছয় ম্যাচে বাংলাদেশ সংগ্রহ করে ১৫৮৫ রান।
যার গড় হচ্ছে ২৬৪.০০ রান।
বিশ্বকাপ ব্যাটিং-এ বাংলাদেশের উন্নতির সূচকটি এরকম:
| ২০০৭ ( ৯ম বিশ্বকাপ) | ২০১১ (১০ম বিশ্বকাপ) | ২০১৫ (১১দশ বিশ্বকাপ) |
| ১২৭২ রান | ১০১৭ রান | ১৫৮৫ রান |
| গড় ১৪১.৩৩ | গড় ১৬৯.৫০ | গড় ২৬৪.০০ |
এবারের বিশ্বকাপে পরপর দুই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের করা দুটো সেঞ্চুরি বাংলাদেশের ক্রিকেটের শক্তি ও গৌরব বৃদ্ধি করেছে। রিয়াদের আগে বিশ্বকাপে বাংলাদেশের আর কোনো ব্যাটসমানের একটিও সেঞ্চুরি ছিল না। রিয়াদ বাংলাদেশকে সেই লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন। অভিনন্দন রিয়াদ।
কামরাঙ্গীর চর
২২ মার্চ ২০১৫
