২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একাদশ নিয়ে নিশ্চুপ মিসবাহ

অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের একাদশ নিয়ে ম্যাচের আগের দিন নিশ্চুপ থাকলেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 03:01 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

শুক্রবার অ্যাডিলেইড ওভালে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মিসবাহকে একাদশ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

কোয়ার্টার-ফাইনালের দল কী হবে? এক সাংবাদিকের এই প্রশ্ন প্রথমে বুঝতে পারেননি মিসবাহ। এরপর আগামীকালের (শুক্রবার) একাদশ কী হবে জিজ্ঞেস করা হয় তাকে।   

এই প্রশ্নের উত্তরে মিসবাহ বলেন, "আপনি কি চাচ্ছেন, আমি দল এখানে ঘোষণা করি?"

অস্ট্রেলিয়া দল এরকমটাই করে বলে মন্তব্য করেন ওই সাংবাদিক। এর জবাবে হাসতে হাসতে মিসবাহ বলেন, "না, এটা গোপন বিষয়।"

পুরনো খবর:

পাকিস্তান ম্যাচকে ‘ফাইনাল’ ধরছেন ক্লার্ক
অস্ট্রেলিয়াকেই 'ফেভারিট' মানছেন মিসবাহ