২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গা-মাহেলার এমন বিদায়ে হতাশ ম্যাথিউস

কুমার সাঙ্গাকারা আর মাহেলা জয়াবর্ধনের বিদায় স্মরণীয় করে রাখতে না পারায় খুব হতাশ শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 08:17 PM

Updated : 12 Oct 2022, 03:26 PM

পুরনো খবর:

হেরেও সুখের বিদায় সাঙ্গাকারার
শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমিতে দক্ষিণ আফ্রিকা

বুধবার অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হারে শ্রীলঙ্কা। সাঙ্গাকারা ও জয়াবর্ধনের জন্য এটি ছিল বিদায়ী ম্যাচ। ওয়ানডে ক্যারিয়ারকে বিদায় বলে দিয়েছেন এই দুই অসাধারণ ব্যাটসম্যান। তাদের জয় উপহার দিতে না পারাটাই পোড়াচ্ছে ম্যাথিউসকে।

"(সাঙ্গা ও মাহেলা), তাদের জন্য (বিশ্বকাপ) স্মরণীয় করে রাখতে না পারাটা হতাশার। ১৬/১৭ বছরের অবদানের জন্য তাদের ধন্যবাদ।"

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি বাজে ব্যাটিংয়ের কারণেই শ্রীলঙ্কা হেরে গেছে বলে মনে করেন ম্যাথিউস।

"বোলারদের একটা সুযোগ দিতে আমাদের আড়াইশ' রান করতে হতো। সম্ভবত স্নায়ুচাপের কারণেই আমরা আমাদের শট খেলতে পারিনি।"

এই বিশ্বকাপে দলের সবচেয়ে বাজে পারফরম্যান্স হিসেবে এটাকেই মনে করেন ম্যাথিউস, আর এটা কোয়ার্টার-ফাইনালেই এসেছে বলে হতাশ তিনি।