২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিসংখ্যানে ভারত-দক্ষিণ আফ্রিকা

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপা ধরে রাখার লড়াই শুরু করা ভারত এবার কঠিনতর পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে; তাদের এবারের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে বিশ্বকাপে কখনই জিততে পারেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 10:01 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায়  মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

পুল 'বি'-এর এই ম্যাচের আগে দেখে নেয়া যাক দল দুটির আরও কিছু পরিসংখ্যান।     

* ভারতের বিপক্ষে ফল হওয়া শেষ ছয় ওয়ানডের ৫টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। আর বিশ্বকাপে তিনবারের মুখোমুখি দেখায় প্রতিবারই পরে ব্যাট করে জিতেছে তারা।

* ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলে সবকটি ইনিংসেই শতক করেন কুইন্টন ডি কক। টানা তিন ওয়ানডে ইনিংসে শতক করা ছয় ক্রিকেটারের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।

* ২০১৪ সালের জানুয়ারি থেকে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে ম্যাচে কমপক্ষে ২০০ বলের মুখোমুখি হওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম ডট বলের হার এবি ডি ভিলিয়ার্সের (৩৬.১%)।

* ওয়ানডেতে হাশিম আমলার বিপক্ষে মোট ৩৩টি বল করে তাকে ৩ বার আউট করেছেন ভারতের পেসার মোহাম্মদ সামি। এজন্য মোট ২২ রান খরচ করেছেন তিনি।

মুখোমুখি:

 

ভারত

দক্ষিণ আফ্রিকা

ম্যাচ

৭০

৭০

জয়

২৫

৪২

হার

৪২

২৫

টাই

০

০

পরিত্যক্ত

৩

৩

জয়%

৩৭.৩

৬২.৭

বিশ্বকাপে মুখোমুখি:

 

ভারত

দক্ষিণ আফ্রিকা

ম্যাচ

৩

৩

জয়

০

৩

হার

৩

০

টাই

০

০

পরিত্যক্ত

০

০

জয় %

০

১০০.০