তাসামুলের শতকেও ফলোঅন এড়াতে পারেনি চট্টগ্রাম
ঢাকা মেট্রোর বড় সংগ্রহের জবাবে তাসামুল হকের ব্যাটে প্রতিরোধ গড়লেও ফলোঅন এড়াতে পারেনি চট্টগ্রাম। তৃতীয় দিন শেষে এখনও ৯৬ রানে পিছিয়ে আছে তারা, হাতে আছে ৭ উইকেট।
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে ঢাকা মেট্রোর ৪৯৬ রানের জবাবে প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম। তাসামুল ১৬টি চারের সাহায্যে ১৩১ রান করেন।
চট্টগ্রামের ইনিংস তিনশ'র নিচে বেধে রাখতে ইলিয়াস সানি ৮০ রানে ৫ উইকেট নেন।
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। ৩ উইকেটে ১২৬ রান করে দিন শেষ করেছে তারা।
নাজিম উদ্দিন ১৬ ও উরফান শুক্কুর ০ রানে ব্যাট করছেন।
