২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুখোমুখি: নিউ জিল্যান্ডের চেয়ে এগিয়ে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিপক্ষে জয়-পরাজয়ের হিসেবে কিছুটা এগিয়ে নিউ জিল্যান্ড। কিন্তু বিশ্বকাপ মঞ্চে বারবার হার মানতে হয়েছে তাদের। সর্বোচ্চ প্রতিযোগিতায় গত পাঁচবারের মুখোমুখি লড়াইয়ের প্রতিবারই হারতে হয়েছে কিউইদের। তাই শনিবার লঙ্কানদের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রতিশোধ নেওয়ার ইচ্ছাটা থাকবেই ব্রেন্ডন ম্যাককালামদের মনে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 05:30 PM

Updated : 26 Jul 2022, 11:55 AM

শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে একাদশ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি।

দুই মহাদেশের এই দুই দেশের ম্যাচের আগে জেনে নেওয়া যাক দল দুটির মুখোমুখি লড়াইয়ের আরও কিছু পরিসংখ্যান:

* লঙ্কানদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ৪১ বার জিতেছে নিউ জিল্যান্ড, বিপরীতে ৪০ ম্যাচ হেরেছে তারা। ৮৯ ম্যাচের মধ্যে একটি ম্যাচ টাই হয়, বাকি ৭টি হয় পরিত্যাক্ত।

* শ্রীলঙ্কার বিপক্ষে নিউ জিল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্সও বেশ ভালো; ফল হওয়া শেষ ৯ ম্যাচের ৬টিতে জেতে কিউইরা। তবে এই ম্যাচগুলোর আগে ফল হওয়া ১১ ম্যাচের মধ্যে ১০টিতেই জিতেছিল শ্রীলঙ্কা।

* আর বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি লড়াইয়ে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা। তাদের ৬ জয়ের বিপরীতে নিউ জিল্যান্ড জিতেছে মাত্র ৩ বার। বিশ্বকাপে ১৯৯২ সালে ঘরের মাঠে শেষবার লঙ্কানদের হারিয়েছিল ব্ল্যাক ক্যাপসরা।

* ছয়বার বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেও কখনই ফাইনালে না ওঠা নিউ জিল্যান্ড এবারের আসরের অন্যতম ফেভারিট। এবারের আসরে খেলতে আসা দলগুলোর মধ্যে ২০১৪ সালের শুরু থেকে জয়-পরাজয়ের শতকরা হিসেবে তারা তৃতীয় সেরা দল।

* ২০১৪ সালের শুরু থেকে নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান কেইন উইলিয়ামসনের ওয়ানডে গড় আগের চেয়ে ১০ রানের বেশি বেড়েছে; ৩৫.৪১ থেকে বেড়ে হয়েছে ৪৬.২৬।

* নিউ জিল্যান্ডের বিপক্ষে লাসিথ মালিঙ্গার গড় (২৩.৮৯) আশা জোগাচ্ছে লঙ্কান সমর্থকদের। র‌্যাঙ্কিংয়ের প্রথম নয় দলের অন্য আট বড় দলের মধ্যে শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই এর চেয়ে ভালো গড় শ্রীলঙ্কার এই পেসারের।  

* আর মাত্র ১২ রান করলেই ওয়ানডের সেরা রান সংগ্রাহকদের তালিকায় রিকি পন্টিংকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে আসবেন কুমার সাঙ্গাকারা; শ্রীলঙ্কার এই ব্যাটসম্যানের মোট ওয়ানডে রান ১৩ হাজার ৬৯৩। টেস্টের মতো ওয়ানডেতেও সর্বোচ্চ রানের মালিক শচিন টেন্ডুলকার।

* বিশ্বকাপে ১ হাজার রান করার কৃতিত্ব গড়তে অল্প দুরত্বে দাঁড়িয়ে আছেন সাঙ্গাকারা (৯৯১)এবং তার সতীর্থ মাহেলা জয়াবর্ধনে (৯৭৫)। এই তালিকায় আগে থেকেই আছেন তাদের পূর্বসূরি সনাথ জয়াসুরিয়া ও অরবিন্দ ডি সিলভা। বিভিন্ন দেশের মোট ১৩ জনের এই কৃতিত্ব আছে।     

মুখোমুখি লড়াই:

 

নিউ জিল্যান্ড

শ্রীলঙ্কা

ম্যাচ

৮৯

৮৯

জয়

৪১

৪০

হার

৪০

৪১

টাই

১

১

পরিত্যক্ত

৭

৭

জয়(শতকরা)

৫০.০

৪৮.৮

বিশ্বকাপে মুখোমুখি লড়াই:

 

নিউ জিল্যান্ড

শ্রীলঙ্কা

ম্যাচ

৯

৯

জয়

৩

৬

হার

৬

৩

টাই

০

০

পরিত্যক্ত

০

০

জয় (শতকরা)

৩৩.৩

৬৬.৭

পুরনো খবর:

নিউ জিল্যান্ডের প্রতিশোধ না শ্রীলঙ্কার ধারাবাহিকতা?