খুলনার বিপক্ষে লড়ছে রংপুর
খুলনা বিভাগের আঁটসাঁট বোলিংয়ের বিপক্ষে লড়ছে রংপুর বিভাগ। জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৬১ রান।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩৬ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর।
তারিক আহমেদ (৬৩) ও নাঈম ইসলামের (৪৪) দৃঢ়তায় ২ উইকেটে ১২৯ রানে পৌঁছে রংপুর। তবে মাত্র এক রানের ব্যবধানে এই দুই ব্যাটসম্যানের বিদায়ে আবার চাপে পড়ে দলটি।
ধীমান ঘোষের (৩১) সঙ্গে ৫৬ ও আরিফুল হকের সঙ্গে ৫০ রানের দুটি জুটি গড়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন মাহমুদুল হাসান (৪৬)।
আরিফুল ৪২ ও সোহরাওয়ার্দী শুভ ৫ রানে ব্যাট করছেন।
খুলনার রবিউল ইসলাম রবি ২৪ রানে নেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট মুস্তাফিজুর রহমান, মুরাদ খান, আব্দুর রাজ্জাক ও ডলার মাহমুদ একটি করে উইকেট নেন।
